News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:২৯, ২৫ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৮:২৯, ২৫ ডিসেম্বর ২০২৫

তারেক রহমানের দেশে ফেরায় রাজনৈতিক শূন্যতা পূরণ করবে: প্রেস সচিব

তারেক রহমানের দেশে ফেরায় রাজনৈতিক শূন্যতা পূরণ করবে: প্রেস সচিব

প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই দেশে ফেরায় রাজনৈতিক শূন্যতা পূরণ হবে বলে মনে করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) খ্রিস্টধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছাবিনিময়কালে রাজধানীর তেজগাঁওয়ের পবিত্র জপমালা রানী গির্জায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, “তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় দলের নেতা। তার দেশে আসার প্রভাব হবে অত্যন্ত ইতিবাচক। সত্যিকার অর্থে দেশে আসায় কিছু রাজনৈতিক শূন্যতা পূরণ হবে।”

সামনে বড় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “দেশ বর্তমানে গণতান্ত্রিক উত্তরণের (‘ডেমোক্রেটিক ট্রানজিশন’) মধ্যে আছে। তারেক রহমানের দেশে আসার পর এই উত্তরণ আরও স্মুথ হবে।”

আরও পড়ুন: তারেক রহমানের স্বদেশে ফেরা নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, “তারেক রহমানের নিরাপত্তার দায়িত্ব বিএনপি দেখছে। বিএনপি যে ধরনের সহযোগিতা সরকারের কাছে চাচ্ছে, সব সহযোগিতা দেওয়া হচ্ছে।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়