আতাউর রহমান বিক্রমপুরী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নরসিংদী থেকে আতাউর রহমানকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তালেবুর রহমান বলেন, গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অনুরোধে আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়। তাকে জিএমপিতে হস্তান্তর করা হয়েছে।
চায়ের আমন্ত্রণ জানিয়ে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব
আতাউর রহমানের বিষয়ে তিন মাসের ডিটেনশন আদেশ আছে। সে জন্য জিএমপি অনুরোধ করেছিল। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে গত মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয় বলে জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার।
নিউজবাংলাদেশ.কম/এনডি








