News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩৮, ২৪ ডিসেম্বর ২০২৫

চায়ের আমন্ত্রণ জানিয়ে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব

চায়ের আমন্ত্রণ জানিয়ে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব

এম রিয়াজ হামিদুল্লাহ। ফাইল ছবি

চায়ের আমন্ত্রণ জানিয়ে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের কয়েক ঘণ্টার ব্যবধানে পাল্টা এই পদক্ষেপ নেয় নয়াদিল্লি।

এ নিয়ে গত ১০ দিনে চার দফায় বাংলাদেশ ও ভারত একে অপরের কূটনীতিককে তলব করল। বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে প্রতিবাদ ও উদ্বেগের বিষয়গুলো উঠে এসেছে এসব বৈঠকে।

দিনের শুরুতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে। এ সময় ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও হাইকমিশনারের বাসভবনের বাইরে বিক্ষোভ ও হুমকির ঘটনা এবং ২২ ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশ ভিসাকেন্দ্রে কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠনের ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানায় বাংলাদেশ সরকার।

এর পরিপ্রেক্ষিতে বিকেলে দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করে। কূটনৈতিক সূত্র জানায়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বি শ্যাম বৈঠকে অভিযোগ করেন- বাংলাদেশ সাম্প্রতিক সময়ে কয়েকটি ইস্যুতে অযৌক্তিক ও অপ্রাসঙ্গিক প্রতিক্রিয়া দেখাচ্ছে।

আরও পড়ুন: বিমান বিধ্বস্তে লিবিয়ার সেনাপ্রধান আল-হাদ্দাদ নিহত

তবে এ অভিযোগ নাকচ করে বাংলাদেশের হাইকমিশনার জানান, বাংলাদেশ সব ইস্যুতে বাস্তবতার নিরিখে দায়িত্বশীল অবস্থান তুলে ধরছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়