বৈশাখজুড়ে ফুডমার্টের বিশেষ অফার
বৈশাখের আনন্দকে রাঙিয়ে তুলতে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান ফুডমার্ট ডটকম ডটবিডি ভোজনরসিকদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে। এই অফারের আওতায় গ্রাহক অনলাইনে সর্বনিম্ন ১ হাজার টাকার খাবার অর্ডার দিলে পাচ্ছেন এক লিটার কোমল পানীয় বিনামূল্যে। এছাড়া, দুইটি ফ্যামিলি সাইজ পিৎজার ফরমায়েশ দিলে বিনামূল্যে একটি বার্গার। ১৩ এপ্রিল থেকে শুরু হওয়া এই অফার চলবে পুরো বৈশাখ মাস জুড়ে।
ঢাকাজুড়েই ফুডমার্ট সেবা দিচ্ছে। ব্যবহারকারীরা ঘরে বসে রাজধানীর প্রিয় রেস্টুরেন্টের প্রিয় খাবারগুলো কিনতে পারবেন ফুডমার্টের মাধ্যমে। বর্তমানে রাজধানীর প্রায় ৪০০টি স্বনামধন্য রেস্টুরেন্টের সাথে কাজ করছে ফুডমার্ট।
ফুটমার্টের রয়েছে অনলাইনে পেমেন্ট সিষ্টেম সুবিধা। বিশ্বের যে কোন প্রান্ত থেকে পেমেন্ট করতে পারবে গ্রাহকরা। ফলে বিদেশ থেকে যে কেউ তার প্রিয়জনের জন্য খাবার অর্ডার দিতে পারবেন। আর অর্ডার পাওয়ার দ্রুততম সময়ে সেটি তার প্রিয়জনের কাছে পৌছে দেবে ফুডমার্টেও কর্মীরা।
ফুড মার্ট সর্ম্পকে বিস্তারিত তথ্য ও অর্ডার দেয়ার নিয়মকানুন জানতে www.foodmart.com.bd ভিজিট করুন।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম








