News Bangladesh

আইন-আদালত ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২০, ১৫ ডিসেম্বর ২০২৫

শেখ হাসিনার আমৃত্যু থেকে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল প্রসিকিউশন

শেখ হাসিনার আমৃত্যু থেকে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল প্রসিকিউশন

ফাইল ছবি

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিপরীতে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।

তিনি বলেন, “এই আপিলে আমরা মোট আটটি গ্রাউন্ড উত্থাপন করেছি। আমাদের বক্তব্য হলো—জুলাই মাসে শেখ হাসিনা যে মানবতাবিরোধী অপরাধ করেছেন, তার সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড হওয়াই যুক্তিসঙ্গত।”

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি অভিযোগে ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। একইসঙ্গে আরেকটি অভিযোগে শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়।

আরও পড়ুন: হাদিকে হত্যাচেষ্টা, মোটরসাইকেলের মালিক হান্নান ৩ দিনের রিমান্ডে

রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, মানবতাবিরোধী অপরাধের মাত্রা ও প্রমাণ বিবেচনায় নিয়ে এই আপিল করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়