আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৩৩, ২৮ মে ২০২৬

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন পুতিন

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

বিশ্বের মুসলিমদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঈদের এই আনন্দঘন মুহূর্তে তিনি মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভকামনা ও বার্তা দেন বলে জানিয়েছে রাশিয়ার বাংলাদেশে অবস্থিত দূতাবাস।

বুধবার (২৭ মে) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে পুতিনের এই ঈদ শুভেচ্ছা বার্তা তুলে ধরা হয়।

বার্তায় বলা হয়, মুসলিমরা তাদের পূর্বপুরুষদের ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধ অনুসরণ করে ঈদুল আজহা উদযাপন করে থাকেন। এই উৎসব বিশ্বাসীদের ইসলামের মূল শিক্ষা দয়া, ন্যায়বিচার, দানশীলতা ও ধর্মভীরুতার সঙ্গে আরও ঘনিষ্ঠ করে তোলে।

পুতিন তার বার্তায় আরও বলেন, রাশিয়ার মুসলিম সংগঠনগুলো দেশের সামাজিক ও সাংস্কৃতিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা পারিবারিক মূল্যবোধ শক্তিশালী করা, তরুণদের মধ্যে দেশপ্রেম গড়ে তোলা এবং শিক্ষা ও দাতব্য কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করছে।

তিনি মুসলিমদের বিভিন্ন সামাজিক উদ্যোগের প্রশংসা করে বলেন, দেশ ও সমাজের উন্নয়নে তাদের অবদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি মাতৃভূমির রক্ষক এবং তাদের পরিবারের প্রতি সহায়তার বিষয়টিও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন: হরমুজ প্রণালিতে ফের মার্কিন হামলা, পাল্টা জবাব ইরানের

বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও ত্যাগ ও আনন্দের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।
 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়