বিশ্বে মানসিক সমস্যায় আক্রান্ত ১২০ কোটি মানুষ
প্রতীকী ছবি
বিশ্বজুড়ে ২০২৩ সালে প্রায় ১২০ কোটি মানুষ বিভিন্ন মানসিক সমস্যায় আক্রান্ত ছিলেন। ১৯৯০ সালের তুলনায় এ সংখ্যা বেড়েছে প্রায় ৯৫ দশমিক ৫ শতাংশ। নতুন এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য।
বৃহস্পতিবার (২১ মে) চিকিৎসাবিষয়ক সাময়িকী ‘দ্য ল্যানসেট’-এ প্রকাশিত গবেষণায় দেখা গেছে, উদ্বেগ ও বিষণ্নতার হার সবচেয়ে বেশি বেড়েছে। ২০২৩ সালে এ দুটি সমস্যাই ছিল সবচেয়ে সাধারণ মানসিক স্বাস্থ্যসংকট। তৃতীয় অবস্থানে রয়েছে বিভিন্ন ব্যক্তিত্বজনিত মানসিক সমস্যা।
গবেষণায় বিশ্বের ২০৪টি দেশ ও অঞ্চলে বয়স, লিঙ্গ, অবস্থান ও সামাজিক-অর্থনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী ১২ ধরনের মানসিক সমস্যার প্রবণতা বিশ্লেষণ করা হয়েছে।
আরও পড়ুন: চীনে কয়লাখনিতে বিস্ফোরণ: নিহত বেড়ে ৯০
গবেষণার প্রধান লেখক এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক ড্যামিয়ান সান্তোমাউরো বলেন, গবেষণার ফলাফলের ব্যাপকতা দেখে তিনি বিস্মিত হয়েছেন। সূত্র: সিএনএন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








