News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৭, ১৬ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৪:৩৮, ১৬ ডিসেম্বর ২০২৫

মরক্কোয় আকস্মিক বন্যায় নিহত ৩৭

মরক্কোয় আকস্মিক বন্যায় নিহত ৩৭

ছবি: সংগৃহীত

মরক্কোর উপকূলীয় প্রদেশ সাফিতে মুষলধারে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রাষ্ট্রমালিকানাধীন সম্প্রচারমাধ্যম এসএনআরটি নিউজের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, রবিবার (১৪ ডিসেম্বর) হঠাৎ ভারি বৃষ্টিপাতের পর অন্তত ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাজধানী রাবাত থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত সাফি শহরের বিভিন্ন এলাকায় বন্যার পানিতে রাস্তাঘাট তলিয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে কাদাযুক্ত পানির স্রোতে গাড়ি ও আবর্জনার বিন ভেসে যেতে দেখা গেছে।

কর্তৃপক্ষ জানায়, মাত্র এক ঘণ্টার মুষলধারে বৃষ্টিতেই ঐতিহাসিক পুরোনো শহরের অন্তত ৭০টি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান প্লাবিত হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: বিজয় দিবসে ভারতীয় সেনাদের স্মরণ করলেন মোদি, নেই বাংলাদেশের নাম

স্থানীয় সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, এলাকাগুলো সুরক্ষিত করতে এবং বন্যাকবলিত বাসিন্দাদের সহায়তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়