মাইক্রোসফটের কোপাইলটে এলো নতুন ফিচার
ছবি: ইন্টারনেট
সম্প্রতি ৫০তম বার্ষিকী উদযাপন করেছে টেক জায়ান্ট মাইক্রোসফট। এ উপলক্ষে মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সহকারী কোপাইলটে একবারে একগুচ্ছ নতুন ফিচার যুক্ত করা হয়েছে, যা একে চ্যাটজিপিটি বা ক্লডের মতো বিকল্পগুলোর সঙ্গে আরও সংগতিপূর্ণ করে তুলছে।
জানা গেছে, নতুন আপগ্রেডে রয়েছে কোপাইলট ভিশন, কোপাইলট সার্চ ও কোপাইলট মেমরি। আরও রয়েছে- ওয়েব-ভিত্তিক অ্যাকশন, পডকাস্ট তৈরি, ক্যামেরা এবং স্ক্রিন বিশ্লেষণের সুবিধা। অর্থাৎ কোপাইলট ভিশন এখন স্মার্টফোনের ক্যামেরায় স্ক্যান করে যেকোনো বিষয় বিশ্লেষণ করতে সাহায্য করবে।
গুগল সার্চের বিকল্প হিসেবে দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য প্রদান করবে কোপাইলট সার্চ। কোপাইলট মেমরি ব্যবহারকারীর পছন্দ ও গুরুত্বপূর্ণ তারিখ মনে রাখবে। কোপাইলটকে আরও সক্রিয় ও স্মার্ট সহকারী হিসেবে গড়ে তুলতে চাচ্ছে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন: দেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু
মাইক্রোসফট জানায়, ‘এটি প্রাথমিক পর্যায়ে’ রয়েছে, তবে ‘শিগগিরই’ আপনি কোপাইলটকে একটি ব্যক্তিগত চেহারা দিতে সক্ষম হবেন- এবং হ্যাঁ, এর মধ্যে ক্লিপিকে ফিরিয়ে আনার বিকল্পও অন্তর্ভুক্ত রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








