দেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু
ছবি: ইন্টারনেট
বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট সেবার পরীক্ষামূলক ব্যবহার উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (৯ এপ্রিল) রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’ অনুষ্ঠানে স্টারলিংকের পরীক্ষামূলক ব্যবহার উদ্বোধন করেন তিনি।
এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে মহাকাশ ভিত্তিক ইন্টারনেট সেবার ব্যবহারে নতুন দিগন্ত উন্মোচিত হলো, যা আন্তর্জাতিক মানের ইন্টারনেট সেবার প্রত্যাশা পূরণে সহায়ক।
সম্মেলনের ভেন্যু ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্টারলিংকের পরীক্ষামূলক এই ইন্টারনেট সেবা ব্যবহার করা হচ্ছে। সেখানে উপস্থিত সব অংশগ্রহণকারী সেটি ব্যবহার করতে পারছেন।
আরও পড়ুন: অনলাইনে ভিডিও সম্পাদনার সেরা ৭ প্ল্যাটফর্ম
এছাড়া, সেখান থেকে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেই সরাসরি সম্প্রচার করা হচ্ছে সম্মেলনের কার্যক্রম।
প্রসঙ্গত, ২৯ মার্চ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) স্টারলিংককে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর জন্য অনুমোদন দেয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








