News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৭, ৯ এপ্রিল ২০২৫

অনলাইনে ভিডিও সম্পাদনার সেরা ৭ প্ল্যাটফর্ম

অনলাইনে ভিডিও সম্পাদনার সেরা ৭ প্ল্যাটফর্ম

ছবি: ইন্টারনেট

ভিডিও এডিটিং একসময় জটিল কাজ হলেও সরাসরি ওয়েব ব্রাউজার থেকেই এখন এটি করা যাচ্ছে। শুধু ইন্টারনেট সংযোগ থাকলেই করা যাবে । ভিডিও ট্রিম, সাবটাইটেল তৈরি, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ট্রানজিশনের মতো সুবিধা ছাড়াও এখন এআই টুল দিয়ে ভিডিও তৈরি করাও সম্ভব।

ক্যাপউইং: ব্যবহার সহজ হলেও ফিচার প্রফেশনাল সফটওয়্যারের মতো। ট্রানজিশন, কিফ্রেম, সাবটাইটেল, মিউজিক অ্যাডসহ স্টক ভিডিওও রয়েছে।

মাইক্রোসফট ক্লিপচ্যাম্প: উইন্ডোজের ডিফল্ট ভিডিও এডিটর। স্ক্রিন রেকর্ডিং এবং এআইভিত্তিক টেক্সট-টু-স্পিচ সুবিধা আছে।

ক্যানভা: ইনস্টাগ্রাম, ফেসবুক ও ইউটিউব শর্টসের ভিডিও তৈরিতে কার্যকর টেমপ্লেটভিত্তিক প্ল্যাটফর্ম।

অ্যাডোবি এক্সপ্রেস: ভয়েস অ্যাড, গতি পরিবর্তন ও ব্যাকগ্রাউন্ড মিউজিক যুক্ত করা যায়। তবে মাল্টি ট্র্যাক টাইমলাইন নেই।

আরও পড়ুন: ছবি দেখা এবং ছবি দিয়ে সার্চ করার সুবিধা চালু হলো গুগল এআই মুডের

ফ্লেক্স ক্লিপ: প্রমোশনাল ভিডিও তৈরিতে কার্যকর। টাইমলাইন এবং স্কোরবোর্ডে কাজ করা যায়। এআই দিয়ে স্ক্রিপ্ট বা ভয়েস জেনারেশনও সম্ভব।

প্রোমো ডট কম: মূলত মার্কেটিং ও বিজ্ঞাপন ভিডিও তৈরির প্ল্যাটফর্ম। হাজারো টেমপ্লেট থাকলেও ফ্রি নয় এবং ফিচার কিছুটা সীমিত।

ওসলো: বিনামূল্যে মাল্টি ট্র্যাক টাইমলাইন, স্ক্রিন রেকর্ডিং, কমেন্টিং এবং ১০৮০পি এক্সপোর্ট সুবিধা রয়েছে।

ভিডিও নির্মাণে আগ্রহীরা অনলাইন টুলগুলো ব্যবহার করে সহজেই মানসম্মত ভিডিও কনটেন্ট তৈরি করতে পারেন। সূত্র: পিসিম্যাগ
 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়