জিমেইলে ঠিকানা পরিবর্তনের নতুন ফিচার আনল গুগল
ফাইল ছবি
আমাদের দৈনন্দিন জীবনে ব্যক্তিগত ও অফিসের কাজে জিমেইল অপরিহার্য হলেও একবার তৈরি করা ঠিকানা পরিবর্তন করা যেত না। এবার সেই সীমাবদ্ধতা দূর করছে টেক জায়ান্ট গুগল। নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের বর্তমান অ্যাকাউন্ট বজায় রেখেই জিমেইল ঠিকানা পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ, নতুন করে কোনো গুগল অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে না।
গুগলের অভ্যন্তরীণ নথি অনুযায়ী, নতুন ঠিকানা নেওয়ার পরও পুরনো ঠিকানাটি সচল থাকবে। এর ফলে ব্যবহারকারীরা একই গুগল অ্যাকাউন্টের অধীনে একাধিক ঠিকানা ব্যবহার করতে পারবেন এবং পুরোনো ঠিকানায় আসা মেইল হারানোর ভয় থাকবে না।
প্রাথমিকভাবে এই সুবিধা কাস্টম ডোমেইন ব্যবহারকারীদের জন্য চালু হলেও গুগল জানিয়েছে, সাধারণ ব্যবহারকারীরাও পর্যায়ক্রমে এটি ব্যবহার করতে পারবেন। তবে বিশ্বজুড়ে সব ব্যবহারকারীর জন্য কবে নাগাদ এটি উন্মুক্ত হবে, সে বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।
আরও পড়ুন: চ্যানেল জনপ্রিয় করতে নতুন ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ
ঠিকানা পরিবর্তনের পাশাপাশি জিমেইলে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)ভিত্তিক নতুন ফিচার ‘হেল্প মি শিডিউল’। এটি গুগলের শক্তিশালী এআই ‘জেমিনাই’-এর মাধ্যমে ব্যবহারকারীর ক্যালেন্ডার ও মেইলের বিষয়বস্তু বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে মিটিং বা সভার সম্ভাব্য সময় প্রস্তাব করতে পারবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








