News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০২, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য  আবদুল হাছিব

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য  আবদুল হাছিব

ড. এ এস মো. আবদুল হাছি। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতকোত্তর অধ্যয়ন অনুষদের ডিন ড. এ এস মো. আবদুল হাছিবকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নতুন বিশ্ববিদ্যালয়টির ভিসি নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬-এর ১১(১) ধারার ভিত্তিতে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে আবদুল হাছিবকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। তিনি যোগদানের আগে মূল পদের সমপরিমাণ বেতনভাতা পাবেন এবং বিধিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন।

আরও পড়ুন:  ঢাবি শিক্ষক মোনামিকে মোবাইলে হত্যার হুমকি

নিয়োগের দায়িত্বের অংশ হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়