News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১২, ৩০ মার্চ ২০২৬

কুষ্টিয়ায় আ. লীগের নেতাকে গুলি

কুষ্টিয়ায় আ. লীগের নেতাকে গুলি

শফিকুল ইসলাম আজম। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা।

রবিবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে মিরপুর উপজেলার সদরপুর বাজারে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তি শফিকুল ইসলাম আজম (৫২)। তিনি উপজেলার আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মৃত আবুল মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সন্ধ্যায় সদরপুর বাজারের একটি তামাকের গোডাউনে বসেছিলেন আজম। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শুনে আশপাশের মানুষ ছুটে এসে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩ রাউন্ড গুলির খোসা এবং একটি ম্যাগাজিন উদ্ধার করেছে। পাশাপাশি একটি পরিত্যক্ত মোটরসাইকেলও জব্দ করা হয়েছে, যা ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ফেলে গেছে।

আরও পড়ন: তেল চুরির অভিযোগে শ্রমিককে দণ্ড,  উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ

ওসি আরও বলেন, দুর্বৃত্তরা কেন আজমকে লক্ষ্য করে গুলি করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়