News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে শিশুসহ ৭ জন দগ্ধ

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে শিশুসহ ৭ জন দগ্ধ

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে  শিশুসহ ৭ জন দগ্ধ হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে হালিশহরের এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামে ছয় তলার ভবনের তৃতীয় তলায় এই বিস্ফোরণ ঘটে। 

বিস্ফোরণের সঙ্গে সঙ্গে পুরো বাসায় আগুন ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ৪

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তারা জানান, দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা আগুনে দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়