News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১০:০৮, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ৪

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ৪

ছবি: সংগৃহীত

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৪ জন নিহত হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খলিল (৬০), তাহাজ্জত (৩০), অসি (৩০) ও ফেরদৌস (৪০)। তবে তারা সবাই একই এলাকার বাসিন্দা।

নড়াইল সদর থানার ওসি মোহাম্মদ ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংঘর্ষের সময় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে সদর হাসপাতালে নিলে আরও একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে বাস-লেগুনা সংঘর্ষে দুইজন নিহত

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়