News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৮, ২৭ জানুয়ারি ২০২৬

শ্রীমঙ্গলে ৪ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

শ্রীমঙ্গলে ৪ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত চার দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতায় শীত তেমন অনুভূত হচ্ছে না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৬টায় শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

এর আগে সোমবার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৯টায় সর্বনিম্ন ১০ ডিগ্রি। রবিবারও একইভাবে ১০.২ ডিগ্রি এবং শনিবার ১০ ডিগ্রি ছিল।

আরও পড়ুন: ভৈরবে ঢাকা মেইল-২ লাইনচ্যুত, ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন বন্ধ

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল জানান, আগামী কয়েক দিনও তাপমাত্রা একই রকম থাকবে। সন্ধ্যা ও রাতে শীত বেশি অনুভূত হলেও ভোরবেলায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়