নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় নিহত ৫
ছবি: সংগৃহীত
নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাকের চাপায় পাঁচজনের প্রাণহানি হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার পাঠকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ফায়ার সার্ভিস ও সূত্র জানায়, ভোর সাড়ে চারটার দিকে মহাদেবপুর থেকে পত্নীতলাগামী একটি দ্রুতগতির ডাম্প ট্রাক পাঠকাঠি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান এবং আরও তিনজন গুরুতর আহত হন।
খবর পেয়ে মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবুল কাসেম বলেন, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়।
আরও পড়ুন: নেত্রকোণার ‘বালিশ মিষ্টি’ পেল দেশের ৫৮তম জিআই স্বীকৃতি
মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ইমরুল কায়েস জানান, ভোর পাঁচটার দিকে হাসপাতালে আনা তিনজন আহতও চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এভাবে মোট পাঁচজনের প্রাণহানি ঘটেছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








