মহাখালীর বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
ছবি: সংগৃহীত
রাজধানীর মহাখালীতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আরও ২টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, ভবনটি ৫ তলা বিশিষ্ট এবং আগুন লেগেছে পাঁচ তলার একটি গোডাউনে। সংবাদ পাওয়ার ১৫ মিনিটের মধ্যেই ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি বলেন, ভবনে বিভিন্ন অফিস প্রতিষ্ঠানের পাশাপাশি বাসাও রয়েছে। তবে কোন গোডাউনে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত নয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: হাতিয়ায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি-এনসিপির সংঘর্ষ, আহত ১০
ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








