News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৯, ২৩ জানুয়ারি ২০২৬

ঢাকাবাসীর জন্য তিতাসের দুঃসংবাদ

ঢাকাবাসীর জন্য তিতাসের দুঃসংবাদ

ফাইল ছবি

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় আগামীকাল শনিবার থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রাজধানী ঢাকাসহ তিতাস গ্যাস অধিভুক্ত সব এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের কারণে এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহ সাময়িকভাবে হ্রাস পাচ্ছে। এ কারণে শনিবার দুপুর ১২টা থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত তিতাস গ্যাসের আওতাভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

আরও পড়ুন: শিশু নির্যাতনের ঘটনায় শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেফতার

এ অবস্থায় গ্রাহকদের সম্ভাব্য সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়