স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৯, ২৩ মে ২০২৬

বিদ্যুৎ বিল নিয়ে জরুরি নির্দেশনা

বিদ্যুৎ বিল নিয়ে জরুরি নির্দেশনা

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহার ছুটির আগে শনিবার (২৩ মে) এর মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধের আহ্বান জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী শনিবার সব সরকারি অফিস ও ব্যাংক খোলা থাকবে। ফলে গ্রাহকেরা অফিস বা ব্যাংকের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।

আরও পড়ুন: ঈদ উপলক্ষে শনিবারও খোলা ব্যাংক

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৩ মে’র মধ্যে বিল পরিশোধ করলে কোনো জরিমানা ছাড়াই বিল দেওয়া যাবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ না করলে পরবর্তী বিলের সঙ্গে এলপিসি (লেট পেমেন্ট চার্জ) যুক্ত হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়