News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আবারও বাড়ল সোনার দাম

আবারও বাড়ল সোনার দাম

ফাইল ছবি

আরেক দফা সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা, যা গতকাল ছিল ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

সংগঠনটি জানায়, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন দর অনুযায়ী সোনার দাম- ২২ ক্যারেট: ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা,  ২১ ক্যারেট: ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেট: ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা, সনাতন পদ্ধতি: ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা। 

আরও পড়ুন: দুই দফা পতনের পর আবারও বাড়লো সোনার দাম

সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রুপা: ৬ হাজার ৭০৭ টাকা, ২১ ক্যারেট: ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেট: ৫ হাজার ৪৮২ টাকা, সনাতন পদ্ধতি: ৪ হাজার ৮২ টাকা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়