News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৮, ২১ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১১:৫২, ২১ ফেব্রুয়ারি ২০২৬

দুই দফা পতনের পর আবারও বাড়লো সোনার দাম

দুই দফা পতনের পর আবারও বাড়লো সোনার দাম

ফাইল ছবি

টানা দুই দফা পতনের পর দেশের বাজারে ফের সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বৃদ্ধি করে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম সকাল ১০টা ১৫ মিনিট থেকে কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

সোনার সঙ্গে দেশের বাজারে রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩৫০ টাকা বেড়ে ৬ হাজার ৭০৭ টাকা হয়েছে। 

আরও পড়ুন: চট্টগ্রামকে প্রকৃত বাণিজ্যিক রাজধানী করার ঘোষণা অর্থমন্ত্রীর

শনিবার সকালে বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে রুপার (পিওর সিলভার) মূল্য বৃদ্ধি পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়