স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩৯, ২৭ মে ২০২৬

বিশ্বকাপ জয়ের স্বপ্নে মরক্কোর স্কোয়াড ঘোষণা

বিশ্বকাপ জয়ের স্বপ্নে মরক্কোর স্কোয়াড ঘোষণা

ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপ ২০২৬কে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে মরক্কো। বিশ্ব ফুটবলে নিজেদের অন্যতম পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়েই এবারের আসরে মাঠে নামতে যাচ্ছে অ্যাটলাস লায়ন্সরা।

মঙ্গলবার (২৬ মে) রাতে মরক্কোর প্রধান কোচ মোহাম্মদ ওহবি ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেন।

নিজের প্রথম বড় দায়িত্বে প্রত্যাশিতভাবেই অভিজ্ঞ ও তারকাসমৃদ্ধ দল গড়েছেন ওহবি। তবে তার সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম আশরাফ হাকিমি। উরুর চোটের কারণে প্যারিস সেন্ট জার্মেই-এর এই ডান-প্রান্তের ডিফেন্ডার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল মিস করতে পারেন। যদিও ব্রাজিল, স্কটল্যান্ড ও হাইতির বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচগুলোতে তাকে পাওয়া যাবে বলেই আশা করছে দল।

অভিজ্ঞ গোলরক্ষক ইয়াসিন বুনুকে ঘিরেও বেশ আশাবাদী মরক্কো শিবির। অন্যদিকে আক্রমণভাগে থাকছেন ব্রাহিম দিয়াজ, যিনি আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে বিতর্কিত পেনাল্টি মিস করে শিরোপা হারানোর হতাশা এখনো ভুলতে পারেননি।

যদিও পরে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) সিদ্ধান্তে শিরোপা যায় মরক্কোর ঘরেই। এবার মাঠের পারফরম্যান্স দিয়েই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায় দলটি।

বিশ্লেষকদের চোখে এবারের বিশ্বকাপেও ডার্কহর্স মরক্কো। গ্রুপ ‘সি’তে তাদের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, স্কটল্যান্ড এবং হাইতি।

আগামী ১৪ জুন ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে মরক্কো। এরপর ২০ জুন স্কটল্যান্ড এবং ২৫ জুন হাইতির বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে তারা।

মরক্কোর বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক:
ইয়াসিন বুনু, মুনির এল কাজুই, আহমেদ রেদা তাগনাউতি।

ডিফেন্ডার:
নুসায়ের মাজরাউই, আনাস সালাহ-এদ্দিন, ইউসেফ বেলাম্মারি, নায়েফ আগুয়ের্দ, শাদি রিয়াদ, ঈসা দিওপ, রেদুয়ান হালহাল, আশরাফ হাকিমি ও জাকারিয়া এল ওয়াহদি।

মিডফিল্ডার:
সামির এল মৌরাবেত, আইয়ুব বুয়াদি, নিল এল আয়নাউই, সোফিয়ান আমরাবাত, আজুদ্দিন উনাহি, বিলাল এল খানুস ও ইসমাইল সাইবারি।

আরও পড়ুন: ব্রাজিলের আইকনিক ১০ নম্বর জার্সি কার, নেইমার নাকি ভিনিসিয়ুস?

ফরোয়ার্ড:
আব্দে ইজ্জালজুলি, শামসউদ্দিন তালবি, সৌফিয়ানে রাহিমি, আইয়ুব এল কাবি, ব্রাহিম দিয়াজ, ইয়াসিন গেসিম ও আইয়ুব আমাইমুনি।

রিজার্ভ খেলোয়াড়:
এল মেহদি আল হারার, আমিনে সাবি ও মারওয়ান সাদানে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়