৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি
ছবি: সংগৃহীত
ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি এবং সবকয়টি খেলা সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে সচিবালয়ে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
আরও পড়ুন: বিশ্বকাপে পেনাল্টি গোলের শীর্ষ তালিকায় মেসি
তথ্য প্রতিমন্ত্রী বলেন, জনগনের স্বার্থ রক্ষা করে বিটিভিতে বিশ্বকাপ ফুটবল প্রচারের ব্যবস্থা করা হয়েছে।
বিটিভির পাশাপাশি বেসরকারি ২টি টিভি চ্যানেল, ওটিটি ও মোবাইল অপারেটর প্লাটফর্ম খেলা দেখাবে বলেও জানান তিনি।
নিউজবাংলাদেশ.কম/এনডি








