সাকিব-রিশাদদের ছেড়ে দিয়েছে লাহোর কালান্দার্স
ছবি: সংগৃহীত
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সবশেষ আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন রিশাদ হোসেন। পিএসএলের অভিষেকেই দলটির হয়ে শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন তিনি। কিন্তু আসন্ন আসরের নিলামের আগে লাহোর কালান্দার্স তাকে ছেড়ে দিয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, দলগুলো এখন বিভিন্ন ক্যাটাগরির চারজন খেলোয়াড় ধরে রাখতে পারবে, যা আগের মৌসুমে সর্বোচ্চ আটজন পর্যন্ত ছিল। লাহোর কালান্দার্স রেখেছে শাহীন শাহ আফ্রিদি, সিকান্দার রাজা, আবদুল্লাহ শফিক এবং মোহাম্মদ নাইমকে।
গত মৌসুমে ৭ ম্যাচে ১৩ উইকেট নেওয়া রিশাদকে ছেড়ে দেওয়ায় চমক তৈরি হয়েছে। রিশাদ ছাড়াও লাহোর ছেড়ে দিয়েছে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজকেও।
অন্যদিকে, কোয়েটা গ্লাডিয়েটর্স রিটেইন করেছে আবরার আহমেদ, উসমান তারিক, হাসান নাওয়াজ এবং শ্যামল হোসেনকে। তারা ছেড়ে দিয়েছে মোহাম্মদ আমির, রাইলি রুশো, মার্ক চ্যাপম্যান, খাওয়াজা নাফে এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে।
আরও পড়ুন: আইসিসি র্যাঙ্কিংয়ে মারুফার অবিশ্বাস্য উত্থান, শীর্ষে জ্যোতি
কারাচি কিংস রিটেইন করেছে হাসান আলী (প্লাটিনাম), খুশদিল শাহ (গোল্ড), আব্বাস আফ্রিদি (ডায়মন্ড) এবং সাদ বেগ (ইমার্জিং)। তারা ছেড়ে দিয়েছে শান মাসুদ, আমের জামাল এবং শাহনেওয়াজ দাহানিকে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








