News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৫, ২১ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৩:২৭, ২১ জানুয়ারি ২০২৬

ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা  

ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা  

ডা. তাসনিম জারা। ছবি: সংগৃহীত

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. তাসনিম জারা পেয়েছেন ফুটবল প্রতীক । 

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে তিনি ঢাকা বিভাগীয় নির্বাচন কার্যালয় থেকে প্রতীক সংগ্রহ করেন।

প্রতীক পাওয়ার পর প্রতিক্রিয়ায় ডা. তাসনিম জারা বলেন, গত কয়েকদিন ধরে ঢাকা-৯ আসনের বিভিন্ন এলাকায়- খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানার বাসিন্দাদের সঙ্গে কথা বলার সময় একটি প্রশ্নই বারবার শুনেছি, নির্বাচনের প্রতীক কী? ব্যালট পেপারে কোন মার্কায় আমাকে পাওয়া যাবে? আজ সেই প্রশ্নের একটি স্পষ্ট উত্তর পাওয়া গেছে।

আরও পড়ুন: দুই দশক পর আজ সিলেট যাচ্ছেন তারেক রহমান

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছি। আগামীকাল বৃহস্পতিবার থেকেই আমাদের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আমরা যে রাজনীতি দেখতে চাই- স্বচ্ছতা ও জবাবদিহিতার রাজনীতি সেই ভিত্তিতেই আমাদের ক্যাম্পেইন পরিচালিত হবে। সবাইকে দোয়া এবং শুভকামনার জন্য অনুরোধ করছি।
 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়