শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির প্রচার সম্পাদক আকতার উদ্দিন চৌধুরী।
তিনি জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ জানুয়ারি তারেক রহমান কক্সবাজারে আসবেন। সফরকালে তিনি পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিকেল তিনটার দিকে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষে শহীদ হন ওয়াসিম আকরাম। তিনি চট্টগ্রাম কলেজে স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং নগরীর চকবাজার এলাকার একটি মেসে বসবাস করতেন।
আরও পড়ুন: সংকটাপন্ন অবস্থায় কলকাতায় চিকিৎসাধীন ওবায়দুল কাদের
ওয়াসিম আকরাম চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








