News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫১, ১৬ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৩:৫১, ১৬ ডিসেম্বর ২০২৫

স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র নস্যাৎ করে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে: মির্জা ফখরুল

স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র নস্যাৎ করে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতাবিরোধীরা আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, তবে দেশের মানুষ তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, যারা ১৯৭১ সালে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তারাই আজ নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু মুক্তিকামী, স্বাধীনতাকামী ও গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে—ইনশাআল্লাহ।

তিনি আরও জানান, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে গণতন্ত্রের লড়াইকে আরও বেগবান করবেন। এ সময় তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার চলমান সংগ্রাম অব্যাহত রাখতে দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান।

বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল এবং সেই যুদ্ধে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়। এ কারণেই বিজয় দিবস বিএনপির কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন: মহান বিজয় দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

এদিন সকালে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে বিএনপি। সকাল থেকেই জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ঢল নামে। সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুষ্পস্তবক অর্পণ করেন এবং পরে শহীদ রাষ্ট্রপতির আত্মার শান্তি কামনায় মোনাজাতে অংশ নেন বিএনপি নেতারা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়