বগুড়ায় জেলা বিএনপির মতবিনিময় সভায় তারেক রহমান
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গে টানা নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে তিনি বগুড়া জেলা বিএনপির আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আসন্ন নির্বাচন নিয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন তিনি।
এদিন দুপুরে সিরাজগঞ্জে একটি নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এ উপলক্ষে যাওয়ার পথে বগুড়ার শাজাহানপুর উপজেলায় একটি পথসভায় অংশ নেবেন তিনি। তাকে স্বাগত জানাতে ঢাকা–রংপুর মহাসড়কের শাজাহানপুর এলাকায় সকাল থেকেই নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে।
আরও পড়ুন: জেল-জুলুমের ১৫ বছর পেরিয়ে ভোটের অধিকার কাজে লাগাতে চাই: ফখরুল
পথসভা শেষে শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকায় আরও একটি পথসভায় বক্তব্য রাখার সম্ভাবনা রয়েছে বিএনপি চেয়ারম্যানের। এরপর তিনি পর্যায়ক্রমে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








