News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৫, ৩১ জানুয়ারি ২০২৬

জেল-জুলুমের ১৫ বছর পেরিয়ে ভোটের অধিকার কাজে লাগাতে চাই: ফখরুল

জেল-জুলুমের ১৫ বছর পেরিয়ে ভোটের অধিকার কাজে লাগাতে চাই: ফখরুল

ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জেল-জুলুমের নির্যাতনের মধ্য দিয়ে তার জীবন থেকে ১৫ বছর চলে গেছে, এখন সুযোগ এসেছে ভোট দেওয়ার। সঠিকভাবে ভোট প্রয়োগ করলে সঠিক লোককে বেছে নেওয়া সম্ভব।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও মানবকল্যাণ পরিষদ হলরুমে ডেইরি অ্যাসোসিয়েশন মালিক সমিতির আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, রাজনীতিবিদরা চোর হয়, কিন্তু আমার বিষয়ে কেউ এমন কথা বলতে পারবে না। আল্লাহর হুকুমে আমি অসৎ কাজ থেকে বিরত থেকেছি। তাই বুকের জোড় অনেক বেশি।

তিনি আরও বলেন, সততার সঙ্গে রাজনীতি করছি, তাই নিজের কাছে পরিষ্কার, আল্লাহর কাছেও পরিষ্কার।

আরও পড়ুন: আজ টাঙ্গাইল ও সিরাজগঞ্জে যাচ্ছেন তারেক রহমান

এই সময় তিনি সকলের কাছে দোয়া ও ভোট চান। ভোটে নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়