চট্টগ্রামে পৌঁছেছেন তারেক রহমান
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামে পৌঁছেছেন। শনিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় বিএনপির সিনিয়র নেতারা ও চট্টগ্রাম মহানগর বিএনপির নেতারা তাকে স্বাগত জানান।
বিমানবন্দরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ চট্টগ্রামের শীর্ষ নেতাদের উপস্থিতি দেখা যায়।
তারেক রহমানের চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে বন্দরনগরীতে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তাপ ও উৎসবমুখর পরিবেশ। নগরীর প্রধান সড়ক, মোড় ও অলিগলিতে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে এলাকা। দলীয় নেতাকর্মীদের মধ্যেও লক্ষ্য করা যাচ্ছে বাড়তি আগ্রহ ও উদ্দীপনা।
মহাসমাবেশ উপলক্ষে কয়েক দিন ধরেই পলোগ্রাউন্ড মাঠে চলছে প্রস্তুতি। মাঠের পশ্চিম পাশে প্রায় দুই হাজারের বেশি বাঁশের খুঁটি ব্যবহার করে নির্মাণ করা হয়েছে একটি বিশাল মঞ্চ। পাশাপাশি মাঠ ও আশপাশের এলাকায় স্থাপন করা হয়েছে দুই শতাধিক মাইক এবং ১০টি শক্তিশালী সাউন্ডবক্স।
আরও পড়ুন: ‘নাসীরুদ্দীনকে ক্ষ্যাপাবেন তো আপনার হাফপ্যান্ট খুলে যাবে’
মহাসমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীতে জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।








