News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৬, ২৪ জানুয়ারি ২০২৬

মেয়ে জাইমাকে নিয়ে ‘মিট অ্যান্ড গ্রিট’-এ অংশ নেবেন তারেক রহমান

মেয়ে জাইমাকে নিয়ে ‘মিট অ্যান্ড গ্রিট’-এ অংশ নেবেন তারেক রহমান

ছবি: সংগৃহীত

‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে আজ ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ২টায় রাজধানীর গুলশানে অবস্থিত বিচারপতি শাহাবুদ্দিন পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এর আগে শনিবার গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন।

তিনি বলেন, বিএনপির উদ্যোগে আয়োজিত ‘আমার ভাবনায় বাংলাদেশ’ জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় আড়াই হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেন। জনমত ও জুরি বোর্ডের মূল্যায়নের ভিত্তিতে সেখান থেকে ১০ জনকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়েছে।

আরও পড়ুন: স্বাধীনতার বিরোধীরা এখন দাড়িপাল্লায় ভোট চাইছে: মির্জা ফখরুল

মাহদী আমিন আরও জানান, বিজয়ীদের উৎসাহিত করা এবং তাদের ভাবনার বাংলাদেশ নিয়ে মতবিনিময়ের উদ্দেশ্যেই এই ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়