News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৮, ২৩ জানুয়ারি ২০২৬
আপডেট: ১১:৪৮, ২৩ জানুয়ারি ২০২৬

নির্বাচনকে বাধাগ্রস্ত করার কোনো ষড়যন্ত্র জনগণ মেনে না: ফখরুল 

নির্বাচনকে বাধাগ্রস্ত করার কোনো ষড়যন্ত্র জনগণ মেনে না: ফখরুল 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে দেশের নির্বাচনকে বাধাগ্রস্ত করার কোনো ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে কেরাণীগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতা হাসান মোল্লাকে গুলির ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এহেন ন্যাক্কারজনক ও বর্বর হামলার বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।

ঘটনা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে কেরাণীগঞ্জের হযরতপুর ইউনিয়নে বিএনপির কার্যালয়ের সামনে হাসান মোল্লাকে গুলি করা হয়। তার পেটের ডান পাশে গুলি লেগেছে এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: ৭ জেলায় সমাবেশ শেষে ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান

ফখরুল আরও বলেন, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা প্রয়োজন। এছাড়া, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে তিনি সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য দ্রুত পদক্ষেপের আহ্বান জানান।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়