News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৯, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১১:৫০, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

সংসদ ভবন এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, কঠোর নিরাপত্তা

সংসদ ভবন এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, কঠোর নিরাপত্তা

ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বিজিবি জানিয়েছে, শপথ গ্রহণ অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় সংসদ ভবন এলাকায় ১২ প্লাটুন মোতায়েন রাখা হয়েছে।

শপথ অনুষ্ঠানে অংশ নিতে সকাল ৯টা থেকে সংসদ ভবনের গেটে নবনির্বাচিত এমপিদের গাড়ি প্রবেশ শুরু হয়। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

আরও পড়ুন: শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা

সংসদ ভবন ও তার আশেপাশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। যারা নির্বাচিত হয়েছেন, তাদের ভেতরে প্রবেশের সময় জাতীয় পরিচয়পত্র যাচাই করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়