শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথগ্রহণ শুরু হয়েছে। রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে প্রথমেই শপথ নিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র নবনির্বাচিত সদস্যরা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
এর আগে সকাল ৯টা থেকে সংসদ ভবনের প্রধান ফটকে নবনির্বাচিত এমপিদের গাড়ি প্রবেশ করতে শুরু করে। শপথ শেষে তারা শপথ বইয়ে স্বাক্ষর করেন।
আরও পড়ুন: মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
১৮ মাস পর নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে জাতীয় সংসদের কার্যক্রমে নতুন অধ্যায়ের সূচনা হলো।
নিউজবাংলাদেশ.কম/এসবি








