News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৮, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনে জয়লাভে বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জাপানের

নির্বাচনে জয়লাভে বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জাপানের

ফাইল ছবি

জাপান বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিশ্বাসযোগ্যভাবে আয়োজনের জন্য প্রশংসা করেছে। এছাড়া নির্বাচনে জয়লাভের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে।

ঢাকাস্থ জাপান দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, সব রাজনৈতিক দল ও নেতৃবৃন্দকে অভিনন্দন জানাই, বিশেষভাবে বিএনপি ও তার চেয়ারম্যান তারেক রহমানকে তাদের বিজয়ের জন্য।

জাপান আশা প্রকাশ করেছে, নতুন সরকার গঠন প্রক্রিয়া মসৃণ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। পাশাপাশি দুই দেশের বিদ্যমান কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে।

আরও পড়ুন: দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদের নিয়োগ বাতিল

বিবৃতিতে ঢাকা ও টোকিওর মধ্যে পারস্পরিক স্বার্থ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার প্রতি জাপানের অব্যাহত সম্পৃক্ততাকেও গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়