News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫২, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদের নিয়োগ বাতিল

দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদের নিয়োগ বাতিল

ফাইল ছবি

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়। 

এতে বলা হয়েছে, হাইকমিশনের প্রেস উইংয়ের মিনিস্টার (প্রেস) ফয়সাল মাহমুদের চুক্তিভিত্তিক নিয়োগ সরকারের সঙ্গে করা চুক্তির ৮ নম্বর ধারার আওতায় অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: নির্বাচনের মাধ্যমে পুলিশ আত্মমর্যাদা ফিরে পেয়েছে: প্রেস সচিব

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে কী কারণে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়