News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৭, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

বিকালে প্রেস ব্রিফিংয়ে আসছেন আইন উপদেষ্টা

বিকালে প্রেস ব্রিফিংয়ে আসছেন আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ফাইল ছবি

সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আজ বিকালে প্রেস ব্রিফিংয়ে কথা বলবেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

রবিবার (১৫ ফেব্রুয়ারি)  বিকাল সাড়ে ৪টায় রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: এমপিদের শপথ পড়ানোর চিঠি আজই পেতে পারে ইসি

তিনি গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে বলেন, ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল উপস্থিত থাকবেন এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে বক্তব্য দেবেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়