এই বিজয় তারেক রহমানের প্রতি আস্থার প্রতিফলন: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নিরঙ্কুশ বিজয়ে দলের চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন অনূঢ়া কুমারা দিশানায়েক।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট লিখেন, গণতন্ত্রের প্রতি আস্থা পুনর্ব্যক্ত করার জন্য বাংলাদেশের জনগণের প্রতি শুভকামনা। নির্বাচনে বিএনপির বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে অভিনন্দন জানান তিনি।
আরও পড়ুন: তারেক রহমানকে অভিনন্দন জানালেন ভুটান ও নেপালের প্রধানমন্ত্রী
প্রেসিডেন্ট দিশানায়েক বলেন, এই বিজয় তারেক রহমানের প্রতি জনগণের আস্থার প্রতিফলন। এছাড়া ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক জোরদার করতে তার আগ্রহের কথাও উল্লেখ করেছেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








