তারেক রহমানকে অভিনন্দন জানালেন ভুটান ও নেপালের প্রধানমন্ত্রী
শেরিং টোবগে ও তারেক রহমান এবং শুশিলা কার্কি। ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভুটান ও নেপালের সরকারপ্রধানরা।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিকমাধ্যম এক্স-এ পৃথক বার্তায় অভিনন্দন জানান শেরিং টোবগে ও শুশিলা কার্কি।
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে তার বার্তায় লেখেন, নির্বাচনে জয়ের জন্য তারেক রহমান ও বিএনপিকে উষ্ণ অভিনন্দন। তিনি বলেন, এই জোরালো জনসমর্থন বাংলাদেশের জনগণের তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন। ভুটান ও বাংলাদেশের মধ্যকার উষ্ণ বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
আরও পড়ুন: চূড়ান্ত ফলের পর ২৯৭ আসনের গেজেট প্রকাশ
অন্যদিকে নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী শুশিলা কার্কি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের সরকার ও জনগণকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে বিজয়ী দলের নেতা তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








