News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০৯, ৮ ফেব্রুয়ারি ২০২৬

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা-সচিবের বৈঠক

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা-সচিবের বৈঠক

ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। দায়িত্ব গ্রহণের পর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এটিই তার প্রথম সাক্ষাৎ।

রবিবার (০৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার কিছু আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান। 

বাংলাদেশে আসার পর এটি তার দ্বিতীয়বারের মতো মন্ত্রণালয়ে আগমন। 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রথমে রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের দপ্তরে যান এবং সেখানে বৈঠক করেন।

আরও পড়ুন: ভোটের প্রস্তুতিতে মাঠে নামছেন ১০৫১ ম্যাজিস্ট্রেট

সূত্র আরও জানায়, দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার লক্ষ্যে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। এর মধ্যে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি, নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতি, দ্বিপক্ষীয় বাণিজ্য, ট্যারিফ ইস্যু, রোহিঙ্গা সংকট এবং সামগ্রিক আঞ্চলিক পরিস্থিতি গুরুত্ব পেয়েছে বলে নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে। পাশাপাশি দুই দেশের পারস্পরিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বৈঠকগুলোতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। 

বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসেন জানান, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে তার চমৎকার বৈঠক হয়েছে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তারা ফলপ্রসূ আলোচনা করেছেন।

জানা গেছে, বৈঠকের সময় রাষ্ট্রদূত পররাষ্ট্র উপদেষ্টার দপ্তরে অবস্থান করছিলেন। এসব আলোচনার মাধ্যমে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদার করার বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়