News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৮, ১৫ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৪:৩৯, ১৫ ডিসেম্বর ২০২৫

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে উড়াল দিল এয়ার অ্যাম্বুলেন্স

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে উড়াল দিল এয়ার অ্যাম্বুলেন্স

ছবি: সংগৃহীত

উন্নত চিকিৎসার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ৫৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে।

এর আগে সকাল ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে পৌঁছায়। পরে দুপুরের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সযোগে ওসমান হাদিকে বিমানবন্দরে নেওয়া হয়।

দুপুর দেড়টার কিছু আগে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে প্রবেশ করে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয়।

আরও পড়ুন:  সিঙ্গাপুরের উদ্দেশ্যে এভারকেয়ার ছাড়লেন ওসমান হাদি

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। এরপর থেকে তিনি আশঙ্কাজনক অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকদের পরামর্শে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়