News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৯, ৩০ মে ২০২৬

প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত ৩

প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত ৩

ছবি: সংগৃহীত

প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে একটি নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে। মার্কিন সেনাবাহিনীর দাবি, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড (সাউথকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানিয়েছে, শুক্রবার সন্দেহভাজন অবৈধ কার্যক্রমের তথ্য পাওয়ার পর একটি নৌযানকে ধাওয়া করা হয়। তাদের দাবি, নৌযানটি মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল।

সাউথকমের নেতৃত্বে পরিচালিত যৌথ টাস্কফোর্স অভিযানে নৌযানটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। অভিযানের একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে মার্কিন বাহিনী।

তবে নিহতদের পরিচয় বা নৌযানটির জাতীয়তা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

আরও পড়ুন: ভারত ছাড়তে মরিয়া নথিপত্রহীন অভিবাসীরা

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে একাধিক সামরিক অভিযান চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এসব অভিযানে ভেনেজুয়েলাসংশ্লিষ্ট নৌযানগুলোকে বিশেষভাবে নজরদারিতে রাখা হচ্ছে।
 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়