News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৫, ১৫ এপ্রিল ২০২৬
আপডেট: ০৯:২৬, ১৫ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান আস্থার সংকট ‘এক রাতে’ দূর হবে না: ভ্যান্স

যুক্তরাষ্ট্র-ইরান আস্থার সংকট ‘এক রাতে’ দূর হবে না: ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ব্যাপক আস্থার সংকট রয়েছে এবং তা ‘এক রাতে’ দূর হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তবে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আসতে আগ্রহী এ বিষয়টিকে তিনি ‘খুব ইতিবাচক’ হিসেবে উল্লেখ করেছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ওয়াশিংটনে ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

ভ্যান্স বলেন, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে অবশ্যই ব্যাপক আস্থার সংকট রয়েছে। এক রাতে এই সংকটের সমাধান হবে না। তবে তারা যে আমাদের সঙ্গে একটি চুক্তিতে আসতে চাইছে এটি ইতিবাচক এবং এ বিষয়ে আমরা এখন যে অবস্থানে আছি, তাতে আমি খুবই খুশি।

ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র প্রকল্প নিয়ে বিরোধের জেরে সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এরই ধারাবাহিকতায় গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জে ডি ভ্যান্স এবং ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। টানা আলোচনা হলেও ওই বৈঠকে কোনো চুক্তি স্বাক্ষর হয়নি।

আরও পড়ুন: ইরান ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকির জবাবে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি চীনের

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শিগগিরই ইসলামাবাদে দ্বিতীয় দফা বৈঠকে বসতে পারে দুই দেশের প্রতিনিধিরা। সূত্র : রয়টার্স

সর্বশেষ

পাঠকপ্রিয়