News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০১, ২০ এপ্রিল ২০২৬
আপডেট: ১৫:০১, ২০ এপ্রিল ২০২৬

ক্রোম ব্রাউজারের এআই মোডে বড় পরিবর্তন আনলো গুগল

ক্রোম ব্রাউজারের এআই মোডে বড় পরিবর্তন আনলো গুগল

ছবি: সংগৃহীত

ক্রোম ব্রাউজারে এআই মোডের নতুন হালনাগাদ উন্মুক্ত করেছে গুগল, যা ব্যবহারকারীদের অনলাইন ব্রাউজিং ও তথ্য অনুসন্ধানকে আরও সহজ ও গতিশীল করবে।

নতুন এই আপডেটের ফলে ব্যবহারকারীদের বারবার ট্যাব পরিবর্তনের প্রয়োজন হবে না। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের ডেস্কটপ ব্যবহারকারীরা এ সুবিধা পাচ্ছেন।

গুগল জানিয়েছে, এআই মোডে যুক্ত নতুন ফিচারগুলো ব্যবহারকারীদের একই সঙ্গে ওয়েবসাইট ব্রাউজিং ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিশ্লেষণের সুযোগ দেবে। এর মধ্যে অন্যতম হলো ‘স্প্লিট-স্ক্রিন’ সুবিধা। এতে কোনো লিংকে ক্লিক করলে তা নতুন ট্যাবে না খুলে একই পর্দায় এআই উইন্ডোর পাশে প্রদর্শিত হবে।

এ ছাড়া নতুন হালনাগাদে ‘মাল্টি-মোডাল’ অনুসন্ধান সুবিধা যুক্ত হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা খোলা ট্যাব, ছবি বা পিডিএফ ফাইল থেকে তথ্য নিয়ে একসঙ্গে অনুসন্ধান করতে পারবেন। সার্চ বক্সে থাকা ‘প্লাস’ মেনুর মাধ্যমে বিভিন্ন উৎস থেকে তথ্য যুক্ত করে আরও জটিল অনুসন্ধান সহজে সম্পন্ন করা যাবে।

আরও পড়ুন: এআই খাতে বিনিয়োগের চাপ, মেটায় ৮ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা

গুগলের দাবি, এই নতুন সুবিধাগুলো ব্যবহারকারীদের তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণকে আরও সাবলীল করবে। এতে একই সঙ্গে বিভিন্ন তথ্য তুলনা করা, নির্দিষ্ট ওয়েবসাইট নিয়ে তাৎক্ষণিক প্রশ্ন করা এবং কাজের ধারাবাহিকতা বজায় রাখা সহজ হবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়