News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২১, ৩০ মার্চ ২০২৬

চিপ সংকটে মেমোরি কার্ডের অর্ডার বন্ধ করল সনি

চিপ সংকটে মেমোরি কার্ডের অর্ডার বন্ধ করল সনি

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী চিপ ও স্টোরেজ সংকটের প্রভাবে জনপ্রিয় মেমোরি কার্ডের নতুন অর্ডার সাময়িকভাবে বন্ধ করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান সনি।

প্রযুক্তি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ২৭ মার্চ থেকে সিএফএক্সপ্রেস ও এসডি মেমোরি কার্ডের অধিকাংশ মডেলের নতুন অর্ডার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

প্রভাবিত পণ্যের মধ্যে রয়েছে সিএফএক্সপ্রেস টাইপ এ, টাইপ বি এবং এসডিএক্সসি ও এসডিএইচসি কার্ড। তবে কিছু নির্দিষ্ট টাইপ বি মডেল এবং নিম্নমানের এসএফ-ইউজেড সিরিজের এসডি কার্ডের উৎপাদন এখনো চালু রয়েছে। বাজারে বিদ্যমান মজুদ শেষ না হওয়া পর্যন্ত এসব পণ্য পাওয়া যাবে।

এই সিদ্ধান্ত শুধু সাধারণ ক্রেতাদের জন্য নয়, অনুমোদিত ডিলারদের ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ আপাতত নতুন কোনো অর্ডার গ্রহণ করা হবে না।

আরও পড়ুন: বিশ্বজুড়ে প্রায় ১৪ হাজার কর্মী ছাঁটাই করছে নোকিয়া

সনি জানিয়েছে, বৈশ্বিক সলিড-স্টেট মেমোরি সংকটসহ বিভিন্ন কারণে এ সিদ্ধান্ত নিতে হয়েছে। এর মধ্যে হিলিয়াম গ্যাসের ঘাটতিও একটি গুরুত্বপূর্ণ কারণ, যা চিপ উৎপাদনে প্রভাব ফেলছে। সূত্র: দ্য ভার্জ

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়