News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৩, ২০ ফেব্রুয়ারি ২০২৬

‘ড্রাফটস’ ফিচার চালু করল ব্লুস্কাই

‘ড্রাফটস’ ফিচার চালু করল ব্লুস্কাই

ফাইল ছবি

অবশেষে ব্যবহারকারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ড্রাফটস ফিচার চালু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্লুস্কাই ।

প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ লিখেছে, ব্লুস্কাইয়ের প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম ইলন মাস্কের এক্স ও মেটার থ্রেডসআগে থেকেই ড্রাফট সেইভ করার সুবিধা দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের ফিচারকে সাধারণত প্রাথমিক ও জরুরি ধাপে ধরা হয়।

ড্রাফটস ফিচার ব্যবহার করতে, নতুন পোস্ট লেখার অপশনে গিয়ে ওপরের ডান কোণে থাকা ‘ড্রাফটস’ বাটনটি বেছে নিতে হবে। এ বছরের কর্মপরিকল্পনা প্রকাশের পরপরই ব্লুস্কাই এই ফিচারটি এনেছে।

কোম্পানিটি জানিয়েছে, তাদের লক্ষ্য অ্যাপের অ্যালগরিদমভিত্তিক ‘ডিসকভার’ ফিড উন্নত করা, ব্যবহারকারীদের কাকে অনুসরণ করা উচিত সে বিষয়ে আরও ভালো পরামর্শ দেওয়া এবং অ্যাপটিকে আরও গতিশীল বা রিয়াল-টাইম করে তোলা। তবে ব্লুস্কাই স্বীকার করেছে, তাদের এখনও প্রাথমিক বা মৌলিক কিছু বিষয় সঠিকভাবে গুছিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে।

বর্তমানে ব্লুস্কাই এক শ্রেণির ব্যবহারকারী তৈরি করতে সক্ষম হলেও মূল ফিচারের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় তারা কিছুটা পিছিয়ে। যেমন, প্রাইভেট অ্যাকাউন্টের সুবিধা ও দীর্ঘ সময়ের ভিডিও আপলোডের সুবিধা এখনও নেই।

আরও পড়ুন: এপ্রিল থেকে ওয়েবের জন্য মেসেঞ্জার অ্যাপ বন্ধ করে দিচ্ছে মেটা

ডেভেলপারদের জন্য উন্মুক্ত ব্লুস্কাই এপিআই থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের শুরুতে সাধারণ মানুষের জন্য চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অ্যাপটির ব্যবহারকারী সংখ্যা ছাড়িয়েছে ৪ কোটি ২০ লাখ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়