News Bangladesh

ফিচার ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:১৯, ২ জুন ২০২৬

মূল্যবান ভেষজ তালমূলী

মূল্যবান ভেষজ তালমূলী

ছবি: আমাদেরগ্রাম ফেসবুক পেজ

তালমুলি বা তলমুলী। এটি অত্যন্ত মূল্যবান ভেষজ উদ্ভিদ। এটি 'কালি মুসলি' বা 'গোল্ডেন আই-গ্রাস' নামেও পরিচিত। এর হলুদ রঙের ছোট তারা-আকৃতির ফুল হয়। 

মূল বা শিকড়টি আয়ুর্বেদিক চিকিৎসায় বিভিন্ন রোগের মহৌষধ হিসেবে ব্যবহৃত হয়।

এর পাতা লম্বা ও তাল গাছের পাতার মতো খাঁজকাটা হয় বলে একে 'তালমুলি' বলা হয়।

গাছে সারা বছরই ছোট, উজ্জ্বল হলুদ রঙের ফুল ফুটতে দেখা যায়। পাপড়িগুলো সাধারণত ৬টি হয়ে থাকে এবং দেখতে তারার মতো লাগে।

আরও পড়ুন: বিশ্ব মা দিবস: অকৃত্রিম মমতা ও আত্মত্যাগের জয়গান

ফুল শেষে লম্বাটে ক্যাপসুল বা ফল হয় যার ভেতর চকচকে বীজ থাকে।

তালমুলির শিকড় বা মূল অত্যন্ত পুষ্টিবর্ধক। প্রাচীনকাল থেকেই পুরুষদের শারীরিক শক্তিবর্ধক, যৌন দুর্বলতা ও প্রজনন ক্ষমতা বাড়াতে এর মূলের গুঁড়ো বহুল ব্যবহৃত হয়। 

এছাড়া এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে। কাশি, হাঁপানি, শ্বাসকষ্ট এবং পাইলসের মতো সমস্যা ও চর্মরোগেও এটি বেশ উপকারী বলে জানা যায়।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়