News Bangladesh

শেখ হেদায়েতুল্লাহ, খুলনা থেকে || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২৮, ৯ ডিসেম্বর ২০২৫

নিজ দায়িত্বে দৃঢ়তা ও সৎ থাকলে কোন কিছুই অসম্ভব নয়: ইউএনও সবিতা

নিজ দায়িত্বে দৃঢ়তা ও সৎ থাকলে কোন কিছুই অসম্ভব নয়: ইউএনও সবিতা

খুলনার ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার। ছবি: নিউজবাংলাদেশ

নিজ দায়িত্ব ও কর্তব্য এবং কাজের সততা থাকলে কোন কাজই চ্যালেঞ্জিং নয়। অন্যায়, অনিয়ম ও বেআইনি কার্যক্রম বন্ধ করা প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। এজন্য জনগণকেও সচেতন হতে হবে। তাদেরকেও প্রতিবাদ করতে হবে। এমনটাই বললেন, খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার।

মঙ্গলবার তিনি ডুমুরিয়া উপজেলার ৩৫তম উপজেলা নির্বাহী অফিসার হিসেবে প্রথম কর্মদিবস শুরু করেন। তিনি এ উপজেলায় নারী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তৃতীয়। 

সবিতা সরকার ৩৬তম বিসিএসে প্রশাসন ক্যাডারে যোদান করেন। তিনি এর আগে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষর উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সিনিয়র সহকারি কমিশনার হিসেবে পদোন্নতি পেয়ে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য তাকে বরিশাল বিভাগীয় কমিশনারের দপ্তরে পদায়ন করা হয়। সেখান থেকে গত ১ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক অফিস আদেশে তাকে ডুমুরিযা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলি করা হয়। তিনি বৃহস্পতিবার খুলনা জেলা প্রশাসকের দপ্তরে যোগদান করেন। পরে মঙ্গলবার তিনি ডুমুরিযা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।

সবিতা সরকার বলেন, একটি উপজেলার প্রশাসনের প্রধান হিসেবে কাজের ক্ষেত্রে নানা প্রতিকুলতাকে মোকাবেলা করতে হয়। তাছাড়া বর্তমান প্রেক্ষাপটে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব অনেক। সরকারের নির্দেশনা বাস্তবায়ন করতে গেলে কোন কোন ক্ষেত্রে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়। তবে নিজ দায়িত্ব-কর্তব্য সম্পর্কে দৃঢ়তা ও সৎ থাকলে কোন কিছুই অসম্ভব নয়।

আরও পড়ুন: ৪ নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিবেশ রক্ষায় সরকারের কঠোর নির্দেশনা রয়েছে। সেক্ষেত্রে পরিবেশ বিধংসী যে কোন কাজ বন্ধ করতে আমি সব সময় চেষ্টা করব। তিনি বলেন, অবৈধ ইটভাটা পরিচালনা, বালি, মাটি দিয়ে কৃষি জমি ও জলাশয় ভরাটের সাথে যারা যুক্ত থাকবেন তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার প্রথম কর্মদিবসে তিনি উপজেলা প্রশাসনের সকল বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলেন ও খোঁজ খবর নেন। এদিকে তিনি দায়িত্ব নেয়ার পর বিভিন্ন সংগঠন তাকে শুভেচ্ছা জানান।

উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকারের নিজ জেলা মানিকগঞ্জ। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন শেষ করেছেন। 

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়